Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গ্যাসের আগুনের নয়দিন পর দগ্ধ গৃহকর্তার মৃত্যু

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২২, ০৮:২৬ পিএম

ফতুল্লায় গ্যাসের আগুনের নয়দিন পর দগ্ধ গৃহকর্তার মৃত্যু
Swapno

ফতুল্লার পোষ্ট অফিস রেললাইন এলাকায় গ্যাসের রাইজারের লিকেজের আগুনে দগ্ধ গৃহকর্তা আনোয়ার হোসেন (৪৫) ৯ দিন পর ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১০টায় দগ্ধ আনোয়ার হোসেন মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক।

 

একই ঘটনায় নিহত আনোয়ার হোসেনের স্ত্রী রোজিন বেগম (৪০), তার ছেলে রোহান (৯) এখনও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আনোয়ার হোসেনের বাড়িওয়ালা কাউসার আহেমদ বলেন, দগ্ধ আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনস্টিটিউটে মারা যান।

 

তার শরীর ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় নিহত আনোয়ার হোসেনের স্ত্রী ও ছোট ছেলে এখনও চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার দিন প্রাথমিক চিকিৎসা শেষে তার বড় ছেলে রোমানকে (১৭) ছেড়ে দেয়া হয়। উল্লেখ্য, গত ১০ মে ফতুল্লার পোষ্ট অফিসের রেললাইন এলাকায় গ্যাসের রাইজারের

 

লিকেজের আগুনে শিশু ও কিশোরসহ একই পরিবারের চারজন দগ্ধ হন। ওইদিনই দগ্ধদের উদ্ধার করে স্থানীয় লোকজন রাজাধীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন