Logo
Logo
×

নগরের বাইরে

অপহরণকারীর কাছ থেকে পালিয়ে এসে থানায় অভিযোগ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২২, ০৮:০৮ পিএম

অপহরণকারীর কাছ থেকে পালিয়ে এসে থানায় অভিযোগ
Swapno

রূপগঞ্জে অপহরণকারীর কাছ থেকে অপহৃত মাছ ব্যবসায়ী পালিয়ে এসে থানায় অভিযোগ দায়ের করেন। অপহৃত মাছ ব্যবসায়ী হলেন, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার তাড়গ্রাম এলাকার মৃত রতন শেখের ছেলে মো. জাকির শেখ (৫০)। অভিযোগ ও ভুক্তভোগীসূত্রে জানা যায়, গত বুধবার (১৮ মে) রাত ১১টার উপজেলার মৈকলী এলাকার সিকদার সিএনজি পাম্প সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী এনপি পরিবহন নামক বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষ

 

হলে বাসে থাকা সকল যাত্রীদের সাথে মাছ ব্যবসায়ী জাকির শেখ বাস থেকে নেমে যান। এসময় ২টি মোটরসাইকেলযোগে ৪জন অপহরণকারী জাকির শেখকে অতর্কিতভাবে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তাকে নির্জন স্থানে নিয়ে সাথে থাকা মাছ কেনার নগদ টাকাসহ তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয় এবং ফোনে থাকা তার স্ত্রীর মোবাইল নাম্বারে কল করে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

 

জাকির শেখকে বাঁচাতে তার স্ত্রী আয়েশা বেগম রাত ১ টার দিকে অপহরণকারী কাছে বিকাশে ১৪হাজার টাকা পাঠায়। অপহরণকারীরা তাদের দাবিকৃত টাকা না পেয়ে জাকির শেখকে কিল-ঘুষিসহ এলোপাথারিভাবে মারপিটসহ খুনের উদ্দেশ্যে ধারালো রামদা দিয়ে আঘাত করতে গেলে জাকির শেখ বাঁধা দিতে গিয়ে তার বাম হাতে গুরুতর জখম হয়।

 

দাবিকৃত মুক্তিপণের বাকি টাকা পাওয়ার আশায় তাকে বেঁধে রাখে অপহরণকারীরা। রাত ৩টার দিকে জাকির শেখ অপহরণকারীদের কাছ থেকে কৌশলে পালিয়ে আসে।

 

পরে পরিবারের সদস্যের সাথে মুঠোফোনে আলাপ-আলোচনা করে বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় রূপগঞ্জ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন