Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ মে ২০২২, ০৮:১৮ পিএম

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার
Swapno

ফতুল্লায় কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত বৃহস্পতিবার (১৯ মে) রাতে নন্দীপাড়া ও ফতুল্লা থানার ভোলাইল এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ইছাপুর   গ্রামের মৃত বাচ্চু ভূঁইয়ার ছেলে অভি (২০), একই জেলার

 

র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম জানান, গত ১১ মে নারায়ণগঞ্জের নন্দীপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের মাধ্যমে অন্য এক কিশোরকে কোপানোর ঘটনা ঘটে। যার ভিডিও চিত্র মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং স্থানীয় জনসাধারণের মাঝে আতঙ্কের সৃষ্টি করে। এই ঘটনার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

 

র‌্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধান ও এজাহার পর্যালোচনায় জানা যায়, নন্দীপাড়া এলাকায় ১৫/১৬ জন দুষ্কৃতিকারী কিশোর গ্যাং চক্রের সদস্যরা দোকানপাট ভাংচুর সহ চাঁদা দাবি ও ছিনতাই করতে থাকে। এ সময় ভিকটিম মিরাজুল ইসলাম দিপু তাদেরকে উক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা প্রদান করলে কিশোর গ্যাং এর সদস্যরা তাকে হত্যার উদ্দেশ্যে তাদের সাথে থাকা ধারালো কিরিচ,

 

চাপাতি, লোহার রড ও চাকু দিয়ে আঘাত করে। এতে ভিকটিমের ডান ও বাম হাত এবং শরীরের বিভিন্ন অংশে গুরতর রক্তাক্ত জখম হয় এবং তার নিকট হতে দুষ্কৃতিকারীরা টাকা ছিনিয়ে নেয়। সেখানে উপস্থিত ভিকটিমের বড় ভাই খোকনকেও তারা ধারালো দেশি অস্ত্র দিয়ে আঘাত করলে সেও গুরুতর জখম হয়। ভিকটিমদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতিকারী কিশোর গ্যাং এর সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

এ ঘটনায় ভিকটিম মো. মিরাজুল ইসলাম দিপু বাদী হয়ে ফতুল্লা থানায় ৮ জনের নামে মামলা করার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের  ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন