Logo
Logo
×

নগরের বাইরে

পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২২, ০৮:২০ পিএম

পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
Swapno

ফতুল্লার লালপুরে পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে ফতুল্লার রনি ডাইংয়ের মালিক শহিদ হোসেনের বিরুদ্ধে।  এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মাছ ব্যবসায়ী রাহাদ চৌধুরী সৌরভ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।  বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড়স্থ বাদীর একটি পুকুর রয়েছ।

 

সে সেই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। অপরদিকে বাদীর পুকরের পাশেই অভিযুক্ত শহিদ হোসেনের একটি পুকর রয়েছে। অভিযুক্ত শহিদ হোসেন তার পুকুরের কচুরির ফেনা দমনের উদ্দেশ্যে নিজ পুকুরে বিষ দেয়। পরবর্তীতে গত দুদিন পূর্বে বুধবার রাতে বৃস্টি হলে পুকুরের পানি বৃদ্ধি পেয়ে অভিযুক্ত শহিদ হোসেনের পুকুরের বিষ মিশ্রিত পানি বাদীর পুকুরে প্রবেশ করে।

 

ফলে বাদীর পুকুরের সকল মাছ মরে পানিতে ভেসে উঠে। এতে বাদীর প্রায় পনেরো লক্ষ টাকার ক্ষতি হয়।পুকুরের মাছ মরে যাওয়ায় অভিযুক্ত শহিদ হোসেনের সাথে একাধিকবার এ বিষয়ে কথা বলার চেস্টা করা হলেও সে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করে।

 

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমানিত হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন