Logo
Logo
×

নগরের বাইরে

ভূঁইগড়ে গাঁজাসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ মে ২০২২, ০৮:২২ পিএম

ভূঁইগড়ে গাঁজাসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার
Swapno

ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকায় র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতাররা হলো- মো. মিজানুর রহমান (৫৫), মো. জামিল (৪৭) এবং  মো.শাহ আলম (৩৮)।

 

র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম জানান, অনুসন্ধানে জানা যায়, গ্রেফতাররা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন