Logo
Logo
×

নগরের বাইরে

ডাকাত আজমীরের ভাই আসিফ গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২২, ০৮:২৫ পিএম

ডাকাত আজমীরের ভাই আসিফ গ্রেফতার
Swapno

ফতুল্লায় আজমীর ওরফে ডাকাত আজমীরের ছোট ভাই আসিফ(২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসিফ ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর মসজিদ এলাকার শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদের পুত্র ও ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের পেশাদার ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী আজমীর ওরফে ডাকাত আজমীরের ছোট ভাই।

 

ডাকাত শহিদ ও ডাকাত আজমীর তারা উভয়েই জেলা কারাগারে আটক রয়েছে বলে জানা যায়। থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক আতিক সঙ্গিয় ফোর্স সহ দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে আসিফ কে গ্রেফতার করা হয়।

 

ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক আতিক জানায়, আসিফের বিরুদ্ধে একটি মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন