Logo
Logo
×

নগরের বাইরে

সন্তান হত্যার বিচার চাইলেন স্কুলছাত্র ধ্রুব’র বাবা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ মে ২০২২, ০৯:২১ পিএম

সন্তান হত্যার বিচার চাইলেন স্কুলছাত্র ধ্রুব’র বাবা
Swapno

কান্নাজড়িত কণ্ঠে সন্তান হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ইসদাইরের দশম শ্রেণির ছাত্র ধ্রুব চন্দ্র দাসের (১৬) বাবা মাধব চন্দ্র দাস। শনিবার (২১ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিচার চান তিনি। মাধব চন্দ্র বলেন, আমার ছেলে খুবই মেধাবী ছিল। স্কুলে নিয়মিত ছিল। ছেলেটারে নির্মমভাবে হত্যা করলো ওরা।

 

ওর মা সারাদিনই ছেলের শোকে কান্নাকাটি করছে। কোনভাবেই থামাতে পারতেছি না। এইখানে আসার আগেও তারে ঘুমের ওষুধ খাইয়ে রেখে আসছি। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ধ্রুব’র ছোট বোন মোহনা রাণী দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের মহাসচিব  মানিক চন্দ্র সরকার, জাগো হিন্দু পরিষদ জেলা সভাপতি কৃষ্ণ দাস কাজল,

 

ইসদাইর এলাকাবাসী আব্দুল বাসেদ রতন, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ১৭ মে রাতে ফতুল্লার ইসদাইর রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাং সদস্যদের হামলায় কুপিয়ে হত্যা করা হয় ধ্রুব চন্দ্র দাসকে। সে ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। এই ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এক সহপাঠীর সাথে তর্কবিতর্কের জেরে ধ্রুবকে হত্যা করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন