কুতুবপুরে সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ মে ২০২২, ০৯:৪৮ পিএম
ফতুল্লার কুতুবপুর শাহী মহল্লা এলাকায় র্যাবের অভিযানে ৫ বছরের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার (২০ মে) রাতে এক গোপন সংবপাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো মো. বশির খান (৩৫) কুতুবপুর শাহী মহল্লার মৃত আনসার খানের ছেলে। র্যাব ১১‘র কোম্পানী কমান্ডর স্কোয়াডন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, অনুসন্ধানে জানা যায়,
নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার কুতুবপুর শাহী মহল্লা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত এই মাদক মামলার পলাকত আসামীকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, উক্ত মামলায় আসামীকে আদালত কর্তৃক ০৫ বছরের সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ০৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।তার বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


