Logo
Logo
×

নগরের বাইরে

সামান্য বৃষ্টিতেই সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজায় হাঁটু জল

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২২, ০৯:৫১ পিএম

সামান্য বৃষ্টিতেই সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজায় হাঁটু জল
Swapno

ঘন্টা খানেকের বৃষ্টিতে তলিয়ে গেছে সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজার দুটি লেন। এ কারনে শনিবার (২১ মে) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত টোলপ্লাজা এলাকায় যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, টোলপ্লাজার দক্ষিণ প্রান্তে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন রুট থেকে যেসব যানবাহন ঢাকায় প্রবেশ করে ওই রুটে জমে আছে হাঁটু পর্যন্ত পানি।

 

অপর পাশের লেনেও একই অবস্থা। এ অবস্তায় অটোরিকশা, ব্যক্তিগত গাড়িসহ ছোট ছোট যানবাহন প্রায় অর্ধেকই পানির নিচে। দুই-একটির ইঞ্জিন বন্ধ হয়ে গেলে যানবাহনের চালক পানিতে নেমে সেগুলো ধাক্কা দিয়ে পাশে নিয়ে আসে। এছাড়া অন্যান্য পরিবহন গুলো চলাচল করছে খুবই আস্তে। এদিকে সামন্য বৃষ্টির কারনেই এই এরাকায় পানি জমে যায় বলে অভিযোগ করেন অনেক পরিবহন চালকরা।

 

এমনকি এর কারনে পরিবহনের ইঞ্জিনেরও নানান সমস্যায় পরতে হয় তাদের। এ বিষয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান,

 

মহাসড়কের পাশে নালা নির্মাণের জন্য গত দুই বছর ধরে সড়ক ও জনপথ অধিদপ্তরকে আমরা বলেছি। তবে তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন