Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফতুল্লা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ মে ২০২২, ০৯:৫৩ পিএম

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফতুল্লা
Swapno

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে ফতুল্লা ইউনিয়ন পরিষদের দল। শনিবার (২১ মে) বিকেলে ইসদাইরের ওসমানী পৌর স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ স্বার্থক হয়েছে।

 

সেই সাথে প্রকৃতিও আমাদের সহায় ছিল। আমাদের উদ্দেশ্য ছিল কলরব হবে, কলহ নয়। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলা উপভোগ করেছে দর্শকরা। খেলোয়াড়দের মনে রাখতে হবে, আমাদের মধ্যে যেন কোন আঞ্চলিকতা না থাকে। মনে রাখতে হবে আমরা দেশের জন্য খেলবো। এখান খেকেই আগামীতে নারায়ণগঞ্জ সদর উপজেলা দল গঠন করা হবে।

 

ফাইনাল খেলায় ১-০ গোলে কুতুবপুর ইউনিয়নকে হারিয়ে ফতুল্লা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা আবু বক্কর সরকার। বক্তব্য শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় হন নাঈম চৌধুরী।

 

এ সময় আরিফ মিহিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন