Logo
Logo
×

নগরের বাইরে

বিদ্যুতের তার পানিতে, পা ফেলতেই কিশোরীর মৃত্যু

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২২, ০৯:১৪ পিএম

বিদ্যুতের তার পানিতে, পা ফেলতেই কিশোরীর মৃত্যু
Swapno

ফতুল্লায় বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়েছিল। সেই পানিতে পা পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আয়েশা (১৫) নামে এক পোশাক কর্মীর। শনিবার (২১ মে) ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আয়েশা নওগাঁ জেলার পোরশা দেশীপাড়া এলাকার আবু বক্করের মেয়ে। ফতুল্লার পশ্চিম দেওভোগ শহিদুল্লাহর ভাড়াটিয়া বাড়িতে বাবা মায়ের সঙ্গে বসবাস করে বিসিক এনআর গ্রুপের গার্মেন্টসে কাজ করতেন তিনি। নিহতের বাবা আবু বক্কর জানান, সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে পানি বিদ্যুৎতায়িত হয়েছিল।

 

ওই সময় বাসা থেকে বের হয়ে গার্মেন্টসে যাওয়ার পথে বিদ্যুৎতায়িত সেই পানিতে পা পড়তেই তার মৃত্যু হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন