Logo
Logo
×

নগরের বাইরে

অটোরিক্সা চালকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২২, ০৯:৪৭ পিএম

অটোরিক্সা চালকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
Swapno

রূপগঞ্জে অটোরিক্সা চালক হত্যাকান্ডের ৬ দিন পরও আসামী শনাক্ত ও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ৬ দিনেও কোন আসামী শনাক্ত করতে না পারায় বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারীদের সনাক্ত করে ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ  সমাবেশ ও মহাসড়ক অবরোধ কর্মসূচী করেছে। এসময় মহাসড়কের দুপাশে দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

 

রবিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার তারাব বিশ্বরোড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন, বিক্ষোভ  সমাবেশ ও মহাসড়ক কর্মসূচী পালন করে এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন, নিহতের পিতা নুর মোহাম্মদ, মাতা জুবেদা বেগম, বড় ভাই নুরুল ইসলাম, স্ত্রী জোসনা বেগম, দুই বছরের মেয়ে নাদিয়া, আইয়ুব, জয়নাল, সেলিম, আলঙ্গীর,  শান্ত, জুনায়েদ, শাহিন প্রমূখ।

 

এসময় বক্তারা বলেন, গত ১৭ মে সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নার্সিঙ্গল এলাকা থেকে অটোরিক্সা চালক কুরবান  আলী (৩০)র লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় অজ্ঞাত আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্ত এ ঘটনায় পুলিশ এখনো কাউকে শনাক্ত অথবা গেপ্তার করতে পারেনি। এ ঘটনায় আমরা তীব্র নিন্দ জানাচ্ছি। এ  হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে ফাসির দাবি জানাচ্ছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন