Logo
Logo
×

নগরের বাইরে

সিয়াম হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৮:২১ পিএম

সিয়াম হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার
Swapno

# পরিত্যক্ত ইটভাটায় অটোরিকশা চালক সিয়ামের অর্ধগলিত লাশ পাওয়া যায়

 

সদর উপজেলার আলীরটেকের অটোরিকশা চালক সিয়াম হত্যা মামলায় আরও ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা অটোরিকশাটিও। রোববার (২২ মে) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি আলদি বাজার এলাকা থেকে অটোরিকশা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হলেন- জুম্মান (১৮) ও মো. হাসান (১৯)।

 

এর আগে গত ২০ মে ইয়ামিন ও নবী হোসেন নামে আরও দুই আসামি গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব জানায়, গত ১৭ মে আলীরটেক তৈলখিয়ার চর জনৈক আতাউর রহমান ও বাদলের পরিত্যক্ত ইটভাটায় অটোরিকশা চালক সিয়ামের অর্ধগলিত লাশ পাওয়া যায়।

 

চাঞ্চল্যকর এই হত্যা মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। মামলার তদন্তে নেমে ২০ মে হত্যার সাথে সরাসরি জড়িত ইয়ামিন ও নবী হোসেনকে গ্রেফতার করা হয়। পরে ২২ মে হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী আসামি জুম্মানকে গ্রেফতার করা হয়। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি আলদি বাজার থেকে নিহত সিয়ামের অটোরিকশা উদ্ধারসহ ঢাকার গেন্ডারিয়া থেকে হাসানকে গ্রেফতার করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন