Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৯:২৯ পিএম

আড়াইহাজারে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
Swapno

আড়াইহাজার উপজেলা সদরের সাব-রেজিস্টারের কার্যালয়ের সামনে রাস্তা থেকে ইজিবাইক থামিয়ে জোরপূর্বক চাঁদা নেয়ার সময় দুইজনকে গ্রেফতার করে রাব-১১ এর সদস্যরা। রোববার (২৩ মে) সন্ধ্যায় ওসমান গনি (২৪) ও গোলাম রাব্বানী (১৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওসমান গনি উপজেলার রামচন্দ্রদী গ্রামের তাহের আলীর এবং গোলাম রাব্বী কল্যান্দী গ্রামের হিরু মিয়ার ছেলে।

 

র‌্যাব জানায়, তারা পরস্পরের যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ায় জন্য কলেজ রোড সাব রেজিস্টারের কার্যালয় এলাকায় চলাচলরত ইজিবাইক চালকদের গুরুতর আহত  ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপুর্বক ইজিবাইক থেকে দৈনিক ১০ টাকা থেকে ৫০ টাকা  পর্যন্ত অবৈধভাবে আদায় করে আসছে। এ ব্যাপারে সোমবার র‌্যাবের এসআই ইমরান হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ে করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন