Logo
Logo
×

নগরের বাইরে

পুলিশ বক্স অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : এসপি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২২, ০৯:৩৬ পিএম

পুলিশ বক্স অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : এসপি
Swapno

বন্দরে মদনপুরে পুলিশ বক্সের শুভ উদ্ধোধন করা হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. জায়েদুল আলম (পিপিএম) (বিপিএম) বার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ পুলিশ বক্সের উদ্ধোধন করেন। পুলিশ বক্স উদ্ধোধন কালে পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম) বলেন, বন্দরে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুর একটি গুরুত্বপূর্ন এলাকা।

 

এ গুরুত্বপূর্ন এলাকায় পুলিশ বক্স স্থাপন করার মাধ্যমে মদনপুরসহ এর আশে পাশের এলাকায় অপরাধ মূলক কর্মকান্ড নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা রক্ষার্থে করতে গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করবে।

 

পুলিশ বক্স উদ্ধোধন কালে ওই সময় তার সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল শেখ বিল্লাল হোসেন, বন্দর থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা, ধামগড় ফাঁড়ি ইনর্চাজ পুলিশ পরিদর্শক ইমদাদুল ইসলাম তৈয়ব, কামতাল তদন্ত কেন্দ্রের ইনর্চাচ পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ নবীর হোসেন ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এম.এ সালাম প্রমুখ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন