Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ মে ২০২২, ০৬:৫২ পিএম

ফতুল্লায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
Swapno

ফতুল্লায় গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক ভুক্তভোগী গৃহবধূদের ফ্ল্যাটে সাবলেট হিসেবে ভাড়া থাকতো। মামলার বরাতে পুলিশ জানায়, ধর্ষণের ঘটনাটি ঘটেছে ফতুল্লার ইসদাইরের গাবতলী নতুন বাজার এলাকায়। ঘটনার ২৫ দিন পর গত ২৩ মে ফতুল্লা মডেল থানায় মামলা করেন গৃহবধূ।

 

ওই মামলায় অভিযুক্ত রাসেল রানা (২১) নামে যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার রানা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার নেওকারগাছার আব্দুর রহমানের ছেলে। মামলার এজাহারে বাদী বলেন, অভিযুক্ত রানার রানার পরিবারের সাথে সাবলেট হিসেবে বাদী তার স্বামী ও তিন বছর বয়সী সন্তানকে নিয়ে গত তিন মাস ধরে বসবাস করছেন।

 

এর আগেও তারা একই বাসায় ভাড়া ছিলেন। সে সুবাদে উভয় পরিবারের মাঝে সুসম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি রানা বাদীকে কুপ্রস্তাব দিচ্ছিল। গত ২৭ এপ্রিল রানার মা ঈদের পূর্বে গ্রামে বেড়ায়ে যায়।

 

পরদিন ২৮ এপ্রিল অভিযুক্তের বাবা ও বাদীর স্বামী কর্মস্থলে চলে গেলে বাসা ফাঁকা পেয়ে বাদীকে ধর্ষণ করে রানা। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, মামলার পরপরই অভিযুক্ত আসামিকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারী গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন