Logo
Logo
×

নগরের বাইরে

রোলিং মিলে শ্রমিক নিহত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২২, ০৭:০৯ পিএম

রোলিং মিলে শ্রমিক নিহত
Swapno

 

সিদ্ধিরগঞ্জে একটি রোলিং মিলের ফ্যানে গামছা পেঁচিয়ে তৈরি ধারালো রডের আঘাতে জামিরুল (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে গোদনাইল এলাকায় শারমিন রি রোলিং মিলে এ ঘটনাটি ঘটে। নিহত জামিরুল জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মাসানিয়ার চর গ্রামের বাসিন্দা। তিনি শারমিন রোলিং মিলে কন্ট্রাক্টর আকরামের অধীনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

 

এ বিষয়ে শারমিন রোলিং মিলের ম্যানেজার আশিক জামান, নিহত জামিরুলসহ কয়েকজন শ্রমিক কন্ট্রাক্টরের অধীনে কাজ করছিল। তার কোমরে গামছা আটকে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

 

আমরা তার দেশের বাড়িতে বিষয়টি জানিয়েছি নিহতের ছোট ভাই ও বোন জামাই মুসা এসেছেন। লাশ ভিক্টোরিয়া হাসপাতালে রয়েছে। এদিকে এ ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জানান, বিষয়টি তাদের জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন