Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় সন্ত্রাসী পিচ্চি মিজান আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ মে ২০২২, ০৮:২৬ পিএম

ফতুল্লায় সন্ত্রাসী পিচ্চি মিজান আটক
Swapno

দেশীয় তৈরী বিপুল পরিমান ধারলো অস্ত্র সহ ফতুল্লার মাসদাইর এলাকার দূর্র্ধষ সন্ত্রাসী মিজান ওরফে পিচ্চি মিজান (৩৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

 

মঙ্গলবার(২৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে তাকে মাসদাইর কবরস্থান সংলগ্ন একটি গোডাউন থেকে মিজান ওরফে পিচ্চি মিজান কে আটক করে স্থানীয়বাসী।

 

আটককৃত সন্ত্রাসী মিজান ওরফে পিচ্চি মিজান ফতুল্লা থানার মাসদাইর পাকাপুল এলাকার আফজাল হোসেনের পুত্র। ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,

 

স্থানীয় এলাকাবাসী দেশের তৈরী চাপাতি,রামদা,ছোরা সহ পিচ্চি মিজান কে আটক করে জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে।পুলিশ জরুরী লাইনে সংবাদ পেয়ে তাকে দেশীয় তৈরী অস্ত্র সহ আটক করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন