ফতুল্লা মডেল থানা পুলিশ কিশোরগ্যাং ও ছিনতাই রোধে কাজ করে যাচ্ছে। তবে এখনো বেশ কয়েকটি এলাকায় ছিনতাই চক্রকে শেল্টার তথা কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছে অনেকেই।
রাজনৈতিক অনেক নেতা ও স্থানীয়দের শেল্টারে ফতুল্লার শাসনগাঁস্থ বিসিক শিল্প নগরীতে চাকুরীরত শ্রমিকরা নাজমুল ও তার সহযোগীদের অত্যাচারে অতীষ্ট হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। দিনের পর দিন নাজমুল ছিনতাইয়ে বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ। অপরদিকে গার্মেন্টসের বিভিন্ন ট্রাক থেকে মালামাল ছিনতাইয়েরও অভিযোগ রয়েছে নাজমুল ও তার বাহিনীর বিরুদ্ধে।
কয়েক লাখ শ্রমিক ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে চাকুরী করে জীবীকা নির্বাহ করে। রাতে বাড়ি ফেরা শ্রমিকরা বেশি নিগৃহিত হতে হয় নাজমুল ও সম্রাট গ্রুপের হাতে। বিসিকের রহমান প্লাজা সংলগ্ন করোনীর মাঠে রাত দিন চলে নাজমুল ও সম্রাটের মাদকের হাট। শাসনগাও এলাকাবাসী বলেন,নাজমুল বিসিকের নিরীহ শ্রমিকদের জিম্মি করে মুক্তিপন আদায় করে থাকে। মুক্তিপন দাবীর ঘটনায় পূর্বে একটি মামলাও আদালতে চলমান রয়েছে। এছাড়াও চট্রগ্রামে তার বিরুদ্ধে বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।
এলাকাবাসীর আরো অভিযোগ,রাতে বাড়ি ফেরা নারী শ্রমিকরা নাজমুল ও তার লোকজনদের দ্বারা ইভটিজিংয়ের শিকার হয়ে থাকে। এছাড়াও টাকা ছিনতাই ও মোবাইল ছিনতাই করে থাকে তার বাহিনীর সদস্যরা।
অপরদিকে রহমান গার্মেন্টস সংলগ্ন মাঠে মাদকের ডিলার সম্রাটের সাথে বিশাল মাদকের স্পট চালিয়ে যাচ্ছে নাজমুল। তার বিরুদ্ধে থানায় ভয়ে কেউ কোনো ধরনের অভিযোগ দিতে সাহস পাননা। এব্যাপারে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন,নাজমুলের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই অপরাধীদের ছাড় দেয়া হবে না।


