Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সিএনজির ধাক্কায় যুবক নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ মে ২০২২, ০৯:১৭ পিএম

আড়াইহাজারে সিএনজির ধাক্কায় যুবক নিহত
Swapno

আড়াইহাজারে সিএনজির ধাক্কায় মো. ডালিম (৪০) নামে যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, সকাল ৮টার দিকে উপজেলার জালাকান্দি বোনাফাইড মশারি মিলের সামনে রাস্তা পারাপারের সময় পেছনে থেকে আসা দ্রুতগতির অজ্ঞাত এক সিএনজি তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

 

পরে তাকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্তায় মারা যায় ডালিম। এ ঘটনায় বুধবার (২৫ মে) দুপুরে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের স্বজনরা। নিহত ডালিম উপজেলার শ্রীনিবাসদী এলাকার রমিজ উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজার বাজারে ঝালমুড়ি বিক্রি করতেন।

 

এদিকে, সকালে নিহতের লাশ আড়াইহাজার শ্রীনিবাসদী এলাকায় এনে জানাজা নামাজ শেষে দাফন করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন