Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে প্রতিবন্ধী ধরে নিখোঁজ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২২, ০৯:৪০ পিএম

বন্দরে প্রতিবন্ধী ধরে নিখোঁজ
Swapno

বন্দরে নিজ বাসা থেকে আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রেহেনা আক্তার (২৭) নামে এক প্রতিবন্ধী যুবতী দীর্ঘ ২২ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩মে বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মালিবাগস্থ বাটগাও এলাকা থেকে ওই প্রতিবন্ধী যুবতী নিখোঁজ হয়।

 

অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ প্রতিবন্ধী যুবতীর কোন হদিস না পেয়ে এ ঘটনায় নিখোঁজ প্রতিবন্ধী বড় ভাই লিটন মিয়া বুধবার সকালে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১০৬১ তাং- ২৫-৫-২২ইং। নিখোঁজ প্রতিবন্ধী যুবতী রেহেনা আক্তার একই এলাকার মৃত ছিদ্দিক মিয়ার মেয়ে বলে জানা গেছে।

 

এ ব্যাপারে নিখোঁজ জিডি বাদী লিটন মিয়া গণমাধ্যমকে জানিয়েছে, আমার বোন রেহেনা আক্তার দীর্ঘ দিন ধরে  মানসিক প্রতিবন্ধী হয়ে জীবন যাপন করে আসছে। এর ধারাবাহিকতায় গত ৩মে বিকেলে রেহেনা আক্তার বাড়ি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে ২২ দিনেও বাড়িতে ফিরেনি। আমরা সকল স্থানে খোঁজাখুজি করে আমার প্রতিবন্ধী বোনের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে আমি বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছি।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন