Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুরে দুই চাঁদাবাজ গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ মে ২০২২, ০৬:১৫ পিএম

কাঁচপুরে দুই চাঁদাবাজ গ্রেফতার
Swapno

সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে ২ চাঁদাবাজকে গ্রেফতার করছে র‌্যাব-১১। বুধবার (২৫  মে) রাতে সোনারগাঁ থানার কাঁচপুর কাঁচাবাজার সংলগ্ন হকার্স মার্কেট এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো.মো.নজরুল ইসলাম সোনাপুর মান্নান মেম্বারের বাড়ী এলাকার মৃত হাজী পিয়ার আলীর ছেলে ও মো.বাবলু ভূঁইয়া চতুয়া শরীফ মধ্যপাড়ার মৃত তোতা মিয়া ভূঁইয়ার ছেলে

 

র‌্যাব-১১‘র সহকারী পরিচালক এএসপি মো.রিজওয়ান জিকু জানান, অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর কাঁচাবাজার সংলগ্ন হকার্স মার্কেট এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী

 

দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১০০/- থেকে ২০০/- টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন