Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় পলাতক আসামী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ মে ২০২২, ০৬:৩৭ পিএম

ফতুল্লায় পলাতক আসামী গ্রেফতার
Swapno

ফতুল্লার দেওভোগ এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক একজন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (২৫ মে) ফতুল্লার দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো. চাঁন মিয়া ওরফে চাঁন্দু (২৮) মিলন বাজার এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে। র‌্যাব ১১‘র উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার একে এম মুনিরুল আলম জানান,

 

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দেওভোগ এলাকায় একজন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এলডি/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন