Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে চোর অ্যাখ্যা দিয়ে গাছে বেঁধে প্রতিবন্ধী নির্যাতন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২২, ০৯:৫৪ পিএম

বন্দরে চোর অ্যাখ্যা দিয়ে গাছে বেঁধে প্রতিবন্ধী নির্যাতন
Swapno

বন্দরের বাগবাড়িতে মোবাইল চোর আখ্যা দিয়ে রায়হান নামের এক মানসিক প্রতিবন্ধীকে রাতভর গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মে) রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্দরের বাগবাড়ি এলাকায় রায়হানকে গাছের সাথে বেঁধে বিদ্যুতের তার দিয়ে মধ্যযুগীয় বর্বরতা চালায়। বাগবাড়ি এলাকার ভূইয়া বাড়ির জামাল মিয়ার মোবাইল ফোন চুরি হয়েছে আরো ৫ দিন পূর্বে।

 

চোর আখ্যা দিয়ে একই এলাকার মানসিক প্রতিবন্ধী রায়হানকে মঙ্গলবার রাতে একই এলাকার শ্যামল ও মিশু মিলে রায়হানকে ধরে নিয়ে জামাল মিয়ার বাড়িতে গাছের সাথে বেঁধে এমন নির্যাতন চালায়।


এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত করে সত্যতা পেয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে জানান। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন