Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে নৌকা ডুবে শিশু নিখোঁজ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২২, ০৭:৩৯ পিএম

আড়াইহাজারে নৌকা ডুবে শিশু নিখোঁজ
Swapno

আড়াইহাজারে বেড়াতে এসে নৌকা ডুবে সাদিয়া আক্তার (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে উপজেলার খগকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু সাদিয়া সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় জসিম উদ্দিনের মেয়ে। তারা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করে।

 

পরিবারের বরাত দিয়ে খাগকান্দা নৌ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, এখানে আত্মীয় সেলিমের বাড়িতে বেড়াতে এসেছিলেন তারা। সমবয়সীদের সাথে নৌকায় ঘুরতে বের হলে নৌকাটি ডুবে যায়। পরে সেটি থেকে বাকিদের উদ্ধার করা গেলেও তাকে উদ্ধার করা যায়নি।  তিনি আরো জানান, নিখোঁজ শিশুটিকে এখনো পাওয়া যায়নি। এসএম /জেসি   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন