প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ ও বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বন্দরে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ২৭ মে শুক্রবার বিকেল ৪টায় যুবলীগ নেতা খান মাসুদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলটি বন্দর খানবাড়ি মোড় থেকে বের হয়ে বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বন্দর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সমাপ্ত করা হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.খোকন সাহা বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশকে যখন উন্নয়নশীল দেশে রুপান্তরিত করতে যাচ্ছে। সে মুহুর্তে শেখ হাসিনার উন্নয়নকে সহ্য করতে না পেরে ৭১ এর পরাজিত শক্তি ও ৭৫ খুনিরা বিএনপি ১/১১ গ্রুপ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ।
তারা বিভিন্ন ভাবে জাতীয় ও আন্তজার্তিক ভাবে সরকার পতনের ষড়যন্ত্র করছে। খোকন সাহা আরো বলেন, যতখন পর্যন্ত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিকেরা বেঁচে আছে তার দাঁত ভাঙ্গা জবাব আমরা দিব। আমরা বলতে চাই কিছু বাম অতিবা তথাকথিত সুশিল কুশিলেরা এ ষড়যন্ত্রের সাথে জড়িত। আগামী জুন মাসের পরে আমরা এ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করব। আমরা জানি কিভাবে অপশক্তিকে দমন করতে হয়। অপশিক্তকে নির্মূল করার জন্য সকলকে প্রস্তুত থাকর আহবান জানাচ্ছি।
যুবলীগ নেতা খান মাসুদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি.এম. আরমান, মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির মৃধা, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এম.এ সালাম, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাহিদ খান বিল্পব, সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন, সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা মাহাবুবুর রহমান কমল ও বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক ও ২৩ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান ও বন্দর থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক রাফিয়ান আহাম্মেদ, যুবলীগ নেতা মাছুম আহাম্মেদ, ডালিম হায়দার, শেখ মমিন, খোরশেদ, হোসেন প্রধান, আরিফুল ইসলাম হিরা উজ্জল আহাম্মেদ, মাকসুদ হাসান, সানী খান, রাজু আহাম্মেদ, আকিব হাসান রাজু, সায়মন খান ও মহসিন প্রমুখ ।বিবি /জেসি


