Logo
Logo
×

নগরের বাইরে

বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২২, ০৮:৪৫ পিএম

বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
Swapno


ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় ৩০ থেকে ৩২ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পাগলা নৌ ফাড়ি পুলিশ। শুক্রবার (২৭মে) দুপুরে ফতুল্লা থানার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকাস্থ বুড়িগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পাগলা নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক মোহাম্মদ বেল্লাল হোসেন বলেন, স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে বেলা সাড়ে বারোটার দিকে পুলিশকে খবর দেয়।পরে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে তিনটার দিকে লাশ উদ্ধার করে।

 

তিনি আরও বলেন, লাশটি অর্ধগলিত এবং শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশটি অর্ধনগ্ন ছিলো তার গায়ে কালো রংয়ের একটি গেঞ্জি ছিলো।লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন