Logo
Logo
×

নগরের বাইরে

প্রাইভেটকারের ভিতর মিললো ৪০০ বোতল ফেন্সিডিল, আটক ১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ মে ২০২২, ০৯:২২ পিএম

প্রাইভেটকারের ভিতর মিললো ৪০০ বোতল ফেন্সিডিল, আটক ১
Swapno

সোনারগাঁ থেকে ৪০০ বোতল ফেন্সিডিলসহ মোঃ মাইন উদ্দীন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার (২৭ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১'র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

 

এ সময় তার নিকট থেকে ২ হাজার ৬৭৫ টাকা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃত মোঃ মাইন উদ্দীন কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন সুবর্ণপুর বেপারী বাড়ী এলাকার সোলেমান মিয়ার ছেলে। 

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১'র সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃত ব্যক্তি প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় ফেনসিডিল পরিবহন করে আসছিল। সে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।  তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিবি/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন