Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২২, ০৫:১৪ পিএম

বন্দরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Swapno

বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুর (ভূঁইয়া বাড়ি) এলাকায় আহম্মেদ আদনান ভূঁইয়া নামে একটি শিশু নিজ বাড়ির নিকটস্থ পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছে। শিশুটির বয়স সাড়ে ৩ বছর ও সে স্থানীয় এলাকার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়ার ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, (২৭ মে) শুক্রবার বিকেল থেকে আদনানকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে বিষয়টি মাইকিং করা হয় এবং আশেপাশে পুরো এলাকায় তার খোঁজ করা হয়। বাড়ির নিকটস্থ পুকুরের ধারে আদনানের ব্যবহৃত পায়ের ১টি স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়।

 

তার সূত্র ধরে রাত ৯টার পর পুকুরের পানিতে নেমে স্থানীয়রা খোঁজাখুঁজি করলে পানিতে ডুবন্ত অবস্থায় তার নিথর দেহটির খোঁজ মিলে। পরে মদনপুরস্থ মা হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন