ফতুল্লার ভূঁইগড় থেকে রিমি (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মে) সকালে ভাড়াটিয়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ গ্রামের রফিক মিয়ার মেয়ে। ফতুল্লার ভূঁইগড়ের খন্দকার বাড়ির ভাড়া থেকে এসবি গার্মেন্টসে চাকুরি করতো।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর জানান, বোন ও দুলাভাইয়ের সাথে থাকতো রিমি। বোন অন্তঃসত্ত্বা হওয়াতে গ্রামের বাড়িতে চলে যায়। গত এক সপ্তাহ পূর্বে বর্তমান ঠিকানার বাসায় ভাড়ায় আসে। এখানে সে একাই বসবাস করতো।
শনিবার সকালে গার্মেন্টসে না যাওয়ায় গার্মেন্টসের এক সহকর্মী তাকে বাসায় ডাকতে আসে। দরজা ভেতর থেকে লাগানো ছিল। দরজায় ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে বাড়ির কেয়ারটেকারকে বিষয়টি অবগত করে তাকে নিয়ে এসে পুনরায় ডাকাডাকি করে। এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় ঘরের লোহার তৈরি আড়ার সাথে গলায় কাপড়ের দড়ি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত দেহ।
সংবাদ পেয়ে বেলা ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।এমই/জেসি


