ফতুল্লার মাদক ব্যবসায়ী লাকি আক্তার শিরিনকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মে) দিবাগত মধ্যরাতে শারজাহান রোলিং মিলস্ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লাকি ফতুল্লা শারজাহান রোলিং মিলস এলাকার ফাহিমের স্ত্রী। তার কাছ থেকে দুই কেজি গাঁজা ও ৩০ হাজার ৬৪০ টাকা জব্দের কথা জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাকিকে গ্রেফতার করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে শোয়ার বক্স খাটের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি প্যাকেটের ভেতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধারসহ গাঁজা বিক্রির ৩০ হাজার ৬ শত ৪০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধ মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তাছাড়া গ্রেফতারকৃতের স্বামী ফাহিমসহ পরিবারের অপর সদস্যদের বিরুদ্ধে ও ফতুল্লা থানায় মাদক আইনে মামলা রয়েছে বলে তিনি জানান।


