Logo
Logo
×

নগরের বাইরে

পূর্বশত্রুতার জেরে আবুল হাসনাত মৃধা’র পরিবার আহত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ মে ২০২২, ০৬:৫০ পিএম

পূর্বশত্রুতার জেরে আবুল হাসনাত মৃধা’র পরিবার আহত
Swapno

পূর্বশত্রুতার জের ধরে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় আবুল হাসনাত মৃধাসহ তার পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আবুল হাসনাত মৃধা ওই সময় মটর সাইকেল যোগে তার স্ত্রী ও সন্তান নিয়ে ঘুরতে গিয়ে ছিলেন সেখানে। তাদের বাচাঁতে এসে মৃধার বন্ধু শুভ ভৌমিকও গুরুতর আহত হয়েছে।

 

আহত আবুল হাসনাত মৃধা, তার স্ত্রী আয়শা আক্তার আশা মনি ও শুভ ভৌমিক নারয়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় বন্যাপাড়া প্রাইমারী স্কুল সংলগ্ন এই ঘটনাটি ঘটে। ফতুল্লা মডেল থানায় আহত মৃধা নিজে বাদী হয়ে অভিযোগ করেছেন। মৃধা সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভূইয়াপাড়া এলাকার হোসেন মৃধার পুত্র।

 

 আহত মৃধা জানান, শুক্রবার বন্ধের দিন থাকায় স্ত্রী সন্তান নিয়ে মটরসাইকেল যোগে ঘুরতে বেড়িয়ে ছিলেন। হাজীগঞ্জ এলাকার বন্যাপাড়া প্রাইমারী স্কুল সংলগ্ন আসলে ওই এলকার রূপা মিয়ার পুত্র রাব্বি (২২), মারফত মিয়ার পুত্র শুভ (২০), লিটন মিয়ার পুত্র সোহান (১৮), মারফত মিয়ার পুত্র সাকিব, চঞ্চল মিয়ার পুত্র রোহান (১৯) সহ ৭/৮ জন অজ্ঞাতনামা মিলে তাদের গতি রোধ করে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে।

 

এসময় মৃধার বন্ধু শুভ ভৌমিক এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়। আহত মৃধার দাবী করেছেন মারধর করে তার কাছ থেকে নগদ দুইলক্ষ ছিয়াত্তর হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে গেছে।এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ করেছেন আবুল হাসনাত মৃধা।

 

অভিযোগ তদন্তকারী এএসআই রাসেদুল ইসলাম যুগের চিন্তা প্রতিবেদককে জানান, ঘটনাটি ঘটেছে পূর্ব শক্রুতার কারনে। ওই এলাকায় তদন্ত করে মারধরের বিষয়টি জানা গেছে। এবং বাদির শরীরে জখম আছে। তবে টাকা ও মোবাইল নিয়ে গেছে এমন কিছু জানাযায়নি। এই ঘটনাটি ওসি স্যারকে জানানো হয়েছে।বিবি/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন