Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বাসা থেকে ২০ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২২, ০৬:৫৫ পিএম

বন্দরে বাসা থেকে ২০ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি
Swapno

 বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় বাড়ির ভেন্টিলেটর ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (২৮ মে) বন্দর   থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দরের সোনাকান্দা এলাকার বাসিন্দা হাজী দীলজাহান দুইদিন আগে সপরিবারে শ্বশুরবাড়ি বেড়াতে যান। শনিবার বাড়ি ফেরার পর বাসায় ঢুকে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

 

এ সময় ঘরে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণের গহনা ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগে জানা যায়। এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম জানান, আমি মাত্র অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন