ফতুল্লায় ৬৩ পুরিয়া হেরোইনসহ সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার (২৭ মে) রাতে ভূঁইগড় সিকদার পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দশটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা মডেল থানা সীমান্তের ভূঁইগড় সিকদার পাম্পের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৬৩ পুরিয়া (৬ গ্রাম) হেরোইনসহ মাদক ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ওরফে মোহনকে গ্রেফতার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার মাদক ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ওরফে মোহন ফতুল্লার ভূঁইগড় সরদার বাড়ির বদিউল আলমের ছেলে।এমই/জেসি


