Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২২, ০৭:৫৫ পিএম

ফতুল্লায় র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
Swapno

ফতুল্লার ভূঁইগড় এলাকায় অভিযান চালিয়ে চার তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল। তারা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

 

শনিবার (২৮ মে) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজন হলেন- মুন্সিগঞ্জের গজারিয়ার গশেরচর ঠাকুরবাড়ি এলাকার গোলাম রাব্বি (২২), গজারিয়ার চরবাউশ এলঅকার মনতাজ মিয়ার ছেলে মো. পিন্টু (২৬), মৌলভীবাজারের বড়লেখা কুমারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে সুজন আহমেদ (২২) এবং ফতুল্লার ভূঁইগড় পশ্চিমপাড়া এলাকার আলমগীর সাউদের ছেলে মনির সাউদ (২৬)। তারা সকলেরই বর্তমান ঠিকানা ভূঁইগড়ের মাহমুদপুর স্ট্যান্ড এলাকার বাসিন্দা।

 

র‌্যাব-১১ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম জানান, গ্রেফতার ৪ তরুণ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে তিনটি রামদা, ২টি মোবাইল ফোন এবং নগদ দেড় হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে।এমই/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন