রূপগঞ্জ হতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আওলাদ হোসেন’কে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মাঝিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আওলাদ হোসেন (৩৫) একজন কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। একাধিক মাদক মামলা ছাড়াও উল্লিখিত আসামীর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ মারামারি ও বিশেষ ক্ষমতা আইনে ৮টিরও বেশি মামলা চলমান রয়েছে যার মধ্যে ৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
এর মধ্যে বিগত ২০১৫ সালে র্যাব-১১ এর দায়ের করা একটি মাদক মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আওলাদ হোসেন (৩৫)’কে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন।
মামলার রায় হওয়ার পর অভিযুক্ত আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ না করে গা ঢাকা দিয়ে অভিনব কৌশল অবলম্বন করে এক স্থান হতে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে শনিবার রূপগঞ্জ থানার মাঝিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এমই/জেসি


