সোনারগাঁয়ে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২২, ০৮:২৫ পিএম
সোনারগাঁ হতে ৫৯৪ বোতল ফেনসিডিলসহ মো. সাইফুল ইসলাম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১১।শনিবার (২৮ মে) সন্ধ্যায় সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে র্যাব।
র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নবাবগ্রাম এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। সে একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে আসছিল।
সে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বিবি/জেসি


