বন্দরের মদনপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ৩৪ বোতল বিদেশী মদ ও ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (২৯ মে ) র্যাব-১১’র উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মনিরুল আলম জানান, মদনপুর বাসষ্ট্যান্ড সাকিনস্থ চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিমপার্শ্বে দি বারাকাহ হাসপাতাল এর সামনে মূল সড়কের উপর একটি টয়োটা কার এ অবৈধ মাদকদ্রব্য নিয়ে ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করার সময় আব্দুল মান্নানের ছেলে মো. ইব্রাহীম খলিলুল্লাহ (২৮) ও মো. হারুন ফকিরের ছেলে মো. হেলালকে (২২) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এমই/জেসি


