Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২২, ০৫:১৮ পিএম

রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২
Swapno

পরিবহনে চাঁদাবাজীর অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭২০ টাকা উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জের রূপসী এলাকায় সোমবার (৩০ মে) বিকালে অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- রূপসী ভূইয়াবাড়ী এলাকার দ্বীন মোহাম্মদ ভূইয়া এর ছেলে মোঃ ওবায়দুল হক ভূইয়া (৪২) ও একই এলাকার খন্দকার বাড়ীর মোসলেম মোল্লা এর ছেলে মো. ইসমাইল মোল্লা (৩২)।

 

র‌্যাব জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রূপসী এলাকায় বিভিন্ন ট্রাক চালকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে রূপসী এলাকা দিয়ে চলাচলকারী ট্রাক চালকেরা অতিষ্ঠ।

 

চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিবি/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন