Logo
Logo
×

নগরের বাইরে

সাংবাদিক ভাতিজার জায়গা দখল নিতে না পেরে মামলা তুলে নিতে হুমকি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২২, ০৯:১৮ পিএম

সাংবাদিক ভাতিজার জায়গা দখল নিতে না পেরে মামলা তুলে নিতে হুমকি
Swapno

নারায়ণগঞ্জ ফতুল্লা কাশিপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় ভাতিজার জায়গা সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক ভাবে দখল করে নেয়ার চেষ্টায় ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 নারায়ণগঞ্জের দৈনিক যুগের চিন্তা ফটো সাংবাদিক আলী হোসেন টিটু তার চাচা আব্দুল কাইয়ুম, নুর আমিন, নুর জামালের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। তারা প্রত্যেকে পশ্চিম দেওভোগ বাংলা বাজার এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।

 

 বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানায় দৈনিক যুগের চিন্তার ফটো সাংবাদিক আলী হোসেন টিটু এ অভিযোগ দায়ের করেন। শুক্রবার দুপুরে ফতুল্লা এস আই বারেক তদন্তে যান। 

 

অভিযোগে উল্লেখ্য করে টিটু বলেন, আমার চাচারা জোর পূর্বক ভাবে আমাদের জায়গা দখল করে নেয়ার  জন্য দীর্ঘ দিন যাবৎ পায়তারা করে আসছে। আমি বাধা প্রদান করলে আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। তারা ভূমি দস্যুদের মত এসে আমার জায়গায় ঘড় তুলতে চায়। এলাকার শালিশ প্রদান নিষেধ করা সত্ত্বেও তা মানতে নারাজ তারা। আমার চাচাদের বিরুদ্ধে ঢাকা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

 

 যার মামলা নম্বর ১৭০ /২০২০। এছাড়া নারায়ণগঞ্জ আদালতে এই সম্পত্তি নিয়ে মামলা রয়েছে। যাহার মামলা নং ৪৬২/২০২১। তিনি আরো বলেন, বড় দেওভোগ মৌজার সিএস দাগে ২৩৪,২৩৫ এবং ৪২০,৪২১ দাগে আমার দাদা শেখ লেদুর নামে ৭৫ শতাংশ রেকর্ড হয়।

 

 ১৯৪৪ সালে ওই খান থেকে তিনি দুই দাগে ৪০ শতাংশ বিক্রি করেন। বাকি ৩৫ শতাংশ থেকে শেখ লেদুর ছেলে মৃত আলাউদ্দিনের অংশ বিক্রি করা হয় নাই। আমার পিতা আলাউদ্দিন স্বালক হওয়া সত্ত্বে ও তাকে নাবলক বানিয়ে ১৯৪৭ সালে আব্দুল খালেক ও বারেক আমার ফুফু আছিয়া থেকে ৯ শতাংশ জায়গা দলিল করে নেন।

 

 যার দলিল নম্বর ১১২০। একই সাথে আমার ফুফুরা পাওনা ৪ শতাংশ জায়গা অথচ তারা বিক্রি করে গেছে ৫৩ শতাংশ। যা  আইনগত গ্রহণযোগ্য নয়। কাইয়ুম গং আমার জায়গা দখলে নিতে না পেরে আমাকে একের পর এক হত্যার হুমকি দিয়ে আসছে। 

 

এছাড়া অভিযোগে উল্লেখ্য করা হয়  কাশিপুর বাংলা বাজার এলাকার মৃৃত আব্দুল খালেকের ছেলে আমান উল্লাহ (৭০) মো. আজিজ উল্লাহ (৬৫)  একই এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আব্দুল কাইয়ুম (৬০) নূর জামাল (৬৫), নূর আমিন (৫৫), অন্যান্য ভূমিদস্যুরা হলেন মো হেজমল (৩৮), মিন্টু (৩৬) , বাপ্পি (৩৬), মো. লিয়াকত আলী (৫৬), ইব্রাহিম ওরফে আবির (২৭), সোহেল , আব্দুর রব, বাচ্চু মিয়া , মহিউদ্দিন, তারা সকলে মিলে সংঘবদ্ধভাবে সাংবাদিক টিটুর জায়গা দখল করার পায়তারা করে আসছে।

 

 বিবাদী সন্ত্রাসীরা আমার জমিতে টানানো সাইনবোর্ড ছিড়ে ফেলে। তাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পুলিশ প্রশাসনকে সঠিক তদন্তের দাবি জানাই। এ বিষয়ে ফতুল্লা থানার পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান আইনি ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।বিবি/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন