Logo
Logo
×

নগরের বাইরে

নাসিক ১নং ওয়ার্ডে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২২, ০৯:২৯ পিএম

নাসিক ১নং ওয়ার্ডে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন
Swapno

সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে। সোমবার (৩০ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের মিজমিজি তালতলা ক্লাব এলাকায় দোয়া মাহফিল ও খাবার বিতরনের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়।

 

১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী মো: মনির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল হাই রাজু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক খান, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন নুরু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বিএনপি নেতা পিন্টু ও রিপনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন