রূপগঞ্জ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ মে ২০২২, ০৯:৪২ পিএম
রূপগঞ্জ মডেল থানা পরিদর্শন করেছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ফারহানা ফেরদৌস। সোমবার (৩০ মে) সকাল ১১টায় তিনি থানা পরিদর্শনে আসেন। দুপুর দেড়টা পর্যন্ত থানায় অবস্থান করে থানার বিভিন্ন বিষয়ে খোঁজ নেন এবং থানার কর্মকর্তাদের সাথে কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মহসীন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুননাহার ইয়াসমিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন মোল্লা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ফারহানা ফেরদৌস থানায় এসে বিভিন্ন মামলার বিষয়ে খোঁজ খবর নেন এবং থানার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।এমই/জেসি


