সোনারগাঁয়ে ছয় হাসপাতাল ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩১ মে ২০২২, ০৯:৪৬ পিএম
সোনারগাঁয়ে ৬টি অনিবন্ধিত বেসরকারী হাসপাতালকে সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। সোমবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইব্রাহিম। অভিযানে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাবরিনা আক্তার,
আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার সজিব রায়হানসহ বিভিন্ন কর্মকর্তারা। বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, মোগরাপাড়া চৌরাস্তার গ্রিনলাইফ হাসপাতাল, মাল্টিকেয়ার, ইসলামী ডায়গনেষ্টিকে , সাদিপুর নয়াপুর বাসস্ট্যান্ড এলাকার আল সাফা, আল তাহাহ ও বারদী মর্ডান কমপ্লেক্স। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সজিব রায়হান জানান,
অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে মোগরাপাড়া চৌরাস্তার গ্রিনলাইফ হাসপাতাল, মাল্টিকেয়ার, ইসলামী ডায়গনেষ্টিক, সাদিপুর নয়াপুর বাসস্ট্যান্ড এলাকার আল সাফা, আল তাহাহ ও বারদী মর্ডান কমপ্লেক্সে অভিযান চালিয়ে সিলগালা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


