Logo
Logo
×

নগরের বাইরে

নিষিদ্ধ পলিথিন বহনের দায়ে দুই ব্যক্তিকে জেল-জরিমানা

Icon

কোর্ট রিপোর্টার

প্রকাশ: ৩১ মে ২০২২, ০৯:৫৫ পিএম

নিষিদ্ধ পলিথিন বহনের দায়ে দুই ব্যক্তিকে জেল-জরিমানা
Swapno

আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিন বহন করার দায়ে আটক দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। ৩০ মে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম আসামীদ্বয়ের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

 

আসামীরা হলেন-বরিশাল সদর থানাধীন কাশিপুর এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে ও ট্রাকের চালক কবির হোসেন (৪৯) ও একই এলাকার শাহীদ হাওলাদারের ছেলে ট্রাকের হেলপার আকাশ হাওলাদার (২২)।

 

এর সত্যতা নিশ্চিত করেছেন আদালতের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (পিএ) সাইফুল মীর। মামলার এজাহারের বরাতে সাইফুল মীর জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি আড়াইহাজার থানার পুরিন্দা বাজার এলাকাস্থ রতন বেপারীর মালিকানাধীন সততা মার্কেটের সামনে থেকে ১২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন বোঝাই একটি ট্রাকসহ ওই দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করে বিজ্ঞ আদালত তাদেরকে ওই রায় প্রদান করেন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন