Logo
Logo
×

নগরের বাইরে

চাঁদা না পেয়ে ম্যানেজারকে মারধরের অভিযোগ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২২, ১০:০৩ পিএম

চাঁদা না পেয়ে ম্যানেজারকে মারধরের অভিযোগ
Swapno

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় চাঁদা না দেওয়ায় ব্রাদার্স মটরস নামে একটি গ্যারেজের ম্যানেজারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

রোববার (২৯ মে) রাতে ভূক্তভোগী জসিম উদ্দিন নিজেই বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- নুরুল ইসলাম (৬০), তরিকুল ইসলাম (৩৫), রাজু (৩০), ভুট্টু (৩৫)। অভিযোগ সূত্রে জানা যায়, 

 

অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গ্যারেজ ম্যানেজারের কাছে চাঁদা দাবি করে আসছে। তবে গত রোববার ফের চাঁদা দাবি করলে চাঁদা না দেওয়ায় অভিযুক্তরা বাদীকে এলোপাথারি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন জায়গায় লীলাফুলা করে জখম করে এবং প্রাননাশের হুমকি প্রধান করে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তবে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন