কাশিপুর যুবদলের উদ্দ্যেগে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ জুন ২০২২, ০৪:৪৭ পিএম
কাশিপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্দ্যেগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৩০ মে ) দুপুর সাড়ে ১২টায় ভোলাইল ২ নং ওয়ার্ডের হাজিপাড়া এলাকায় মিলাদ, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো.আরিফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মো.মশিউর রহমান রনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক শাহীন কাদের, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।বিবি/জেসি


