Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গাজাঁর বস্তাসহ হাসান আটক

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২২, ০৫:৪২ পিএম

ফতুল্লায় গাজাঁর বস্তাসহ হাসান আটক
Swapno

ফতুল্লার কুতুবপুরে গাজাঁ সহ হাসান(১৮) নামক এক মাদক বিক্রেতা কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার (৩০ মে) রাতে তাকে ফতুল্লা থানার কুতুবপুর রসুলপুরস্থ বাগানবাড়ী মোড় থেকে আটক করা হয়।

 

এ সময় সাথে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১ কেজি ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত হাসান কুতুবপুর পাগলার বৌ বাজার এলাকার আকবর সাহেবের বাড়ির ভাড়াটিয়া সুলতান মিয়ার ছেলে।

 

 জানা যায়, সোমবার রাত সাড়ে দশটার দিকে আটককৃত হাসান রসুলপুরস্থ বাগানবাড়ি সংলগ্ন গলির ভিতর থেকে প্ল্যাস্টিকের বস্তা নিয়ে বের হয়ে রাস্তায় এসে অটোরিক্সার জন্য অপেক্ষা করছিলো। এ সময় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে সন্দেহ হলে তাকে আটক করে। পরে সাথে থাকা প্লাস্টিকের বস্তায় তল্লাশী করে ভিতরে থাকা গাজাঁ উদ্ধার করে স্থানীয়বাসী।

 

পরে পুলিশে সংবাদ দিলে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ন কবির(টু) ঘটনাস্থলে গিয়ে গাঁজা সহ কিশোর হাসান কে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) জানায়, সোমবার রাতে দেড় কেজি গাঁজা সহ হাসান কে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়বাসী। জিজ্ঞাসাবাদে আটককৃত হাসান জানায় উদ্ধারকৃত গাঁজা বৌ বাজার এলাকার রায়হানের পুত্র নাবিলের। নাবিল কে গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন