Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জুন ২০২২, ০৫:৪৫ পিএম

কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন
Swapno

কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

 মঙ্গলবার (৩১ মে) দুপুর দেড় ঘটিকার সময় পাগলা নন্দলালপুর নাক্কাটার বাড়ী সংলগ্ন এলাকায় এ দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু।

 

 প্রধান বক্তা হিসেবে ছিলেন, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহাম্মেদ। আরো উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান খোকা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী শহিদুল্লা, 

 

কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ বিল্লাল হোসেন, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল আহাম্মেদ, মোঃ মিন্টু, রিদয় মিয়া, নাঈম আহাম্মেদ আকবর, হাসান, আরিফ, মামুন, বিল্লাল, কামাল প্রমুখ। 

 

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত কয়েক শতাধিক মানুষের মাঝে রান্নাকরা খাবার খিচুড়ি (তোবারক) বিতরণ করা হয়।বিবি/জসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন