Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন ও আলোচনা সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জুন ২০২২, ০৬:০৫ পিএম

কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন ও আলোচনা সভা
Swapno

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুতুব ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

 

৩১ মে মঙ্গলবার বাদ আসর দেলপাড়া খোদাই বাড়ি মহল্লা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে কুতুব ইউনিয়ন জাসসের সভাপতি আলমগীর হোসেন রানার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু। 

 

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান খোকা। জেলা জাসসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বিএনপি নেতা হাজী শহিদুল্লাহ। 

 

যুবদল নেতা ইসমাইল হোসেন খান, মোঃ আনিসুর রহমান, ফতুল্লা থানা জাসসের সভাপতি ডা: এম এ লতিফ তুষার, সাধারণ সম্পাদক মাহমুদ উল্লাহ্, জেলা জাসসের সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, মোঃ জাকির হোসেন, সহ দপ্তর সম্পাদক  এম এ হালিম মুসা, বিএনপি নেতা আউয়াল মেম্বার, জাসস  নেতা আব্বাস উদ্দিন আশিক, আব্বাস খান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিবি/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন