কুতুবপুরে ৩নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ জুন ২০২২, ০৬:৩৪ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে কুতুবপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যেগে আলোচনা সভা, দোয়া মিলাদ এবং তবারক বিতরনের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩১মে) বিকেল ৫ টায় ভূঁইগর ক্যানেলপাড় এলাকায় এ আয়োজনে কুতুবপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মাতবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সদস্য শহীদুল ইসলাম টিটু ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম টিটু বলেন, আমাদের শুধু শাহাদাৎ বার্ষিকী পালন করলে হবেনা, কঠোর আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে তার গদি থেকে নামাতে হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে । তাই আমাদের সকলকে নিজেদের মধ্যে বিবেধ সৃস্টি না করে সবাই একত্রিত হয়ে এই বাকশাল ও শৈরাচার সরকারের পতন ঘটাতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান খোকা ,ফতুল্লা থানা যুবদলের যুগ্ন আহবায়ক ইসমাইল খান, নারায়নগঞ্জ জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক হাজী শহীদুল্লাহ্ ,কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম রানা ,যুবদল নেতা খন্দকার ফারুক ,বিল্লাল মুন্সি, আ;রহিম, সজিব কাজী, মাসুদুর রহমান সাকিল, আব্দুর রহমান পিয়েল, নাদিম ইসলাম জয়, শামীম আহমেদ, আমীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।বিবি/জেসি


